বিশ্ব জাকের মঞ্জিলের ওরসে তাবারুকের ঐতিহ্য

 

ফরিদপুরের ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিলের বাৎসরিক ওরস শরীফের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় তাবারুক। ওরসে আগত লক্ষ লক্ষ মানুষ অত্যন্ত ভক্তির সহিত বরকতময় এই খাবার গ্রহণ করে থাকেন। অনেকে বিভিন্ন নেক নিয়ত সহকারে তাবারুক গ্রহণ করেন। লক্ষ লক্ষ মানুষের মাঝে তাবারুক বিতরণের জন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি। সবমিলিয়ে বিশ্ব জাকের মঞ্জিলের ওরসে তাবারুক অন্যতম ঐতিহ্যবাহী বিষয়ে পরিণত হয়েছে। নিম্নে ছবির মাধ্যমে পাঠক পরিচিত হবেন তাবারুকের ঐতিহ্যের সঙ্গে।

 

ওরস উপলক্ষে দরবারে অনেকে নজর, নেয়াজ নিয়ে আসেন। যেমন এখানে একজনকে মিষ্টি কুমড়া নিয়ে আসতে দেখা যাচ্ছে।

 

নজর, নেয়াজ অথবা মানতের মুরগি নিয়ে দরবারে এসেছেন একজন।

 

এখানে সবজি কাটাকুটি পর্ব চলছে…

 

শত শত পাতিল প্রস্তুত চুলায় উঠার জন্য।

 

বিশাল পাতিলে দুপুরের খাবার রান্না হচ্ছে…

 

রান্না হচ্ছে চারদিকে শত শত পাতিলে একসাথে…

 

রান্না শেষে এভাবে বাঁশের লাঠি দিয়ে তৈরি বিশেষ যন্ত্রের সাহায্যে পাতিল উঠিয়ে নির্দিষ্ট স্থানে রাখা হয়।

 

এ-সকল মাটির পাত্রে পরিবেশন করা হয় তাবারুক। এটিও দরবারের একটি ঐতিহ্য।

 

পরিষ্কার চাটাইয়ের উপর ভাত ঢেলে দেয়া হয়েছে। এবার পরিবেশনের পালা…

 

বিশেষ গামলায় করে নিয়ে যাওয়া হচ্ছে তরকারি…

 

বাবার সঙ্গে ওরসে আসা ছোট্ট সোনামনিরাও আনন্দের সঙ্গে পরিবেশনে অংশগ্রহণ করেন।

 

শৃঙ্খলা ঠিক রাখতে সিরিয়াল ধরে নিতে হয় তাবারুক। একজন তাবারুক নিয়ে বের হচ্ছেন…

 

তাবারুকের জন্য প্রয়োজন হয় টোকেনের। ছবিতে তাবারুকের সঙ্গে টোকেন দেখা যাচ্ছে।

 

মাঠে বসে তাবারুক গ্রহণ করছেন ভক্ত, আশেকানরা। একজন দায়িত্বশীল তরকারি দিচ্ছেন।

 

এভাবে খোলা মাঠে বসে তাবারুক গ্রহণ করেন ভক্ত, আশেকানরা।

 

পিকআপ ভ্যানের পাশে বসে তাবারুক গ্রহণ করতে দেখা যাচ্ছে ভক্ত, আশেকানের একটি গ্রুপকে।
আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত