মাইজভাণ্ডারী যুব ফোরামের ক্যারিয়ার গাইডেন্স সেমিনার সম্পন্ন

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং সঠিক ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘ক্যারিয়ার গাইডেন্স সেমিনার’ অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচনা করেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুনতাসির জাহান, বাংলাদেশ শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন সায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন।

ফোরামের ফটিকছড়ি শাখার সভাপতি এম এ আজমের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা-সভাপতি, আওলাদে রাসূল , আওলাদে গাউছুল আজম হজরত বাবা ভাণ্ডারী, অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত