বরিশালের পিরোজপুর জেলার নেছারাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৫তম বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবস আজ। গত ২৯ নভেম্বর শুরু হওয়া ৩দিন ব্যাপী এই মাহফিল আজ ১ ডিসেম্বর, আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
সারাদেশ থেকে অসংখ্য মুরিদ, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ছারছীনা দরবার শরীফ প্রাঙ্গণ। প্রতি বছর অগ্রহায়ণ মাসে ১৪, ১৫ ও ১৬ তারিখে এই বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে। ১৮৯০ সালে শুরু হওয়া ইছালে ছাওয়াব মাহফিলটি এ বছর ১৩৫তম পর্ব সফলভাবে অতিক্রম করছে।
উল্লেখ্য যে, ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি নেছারউদ্দীন আহমদ। তিনি ফুরফুরা দরবার শরীফের পীর মাওলানা আবু বকর সিদ্দিকের মুরিদ ও খলিফা ছিলেন। বর্তমানে দরবারের গদিনশীন পীর হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, বরিশাল।