মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের MIT বিশ্ববিদ্যালয়ে মাইজভাণ্ডারী একাডেমির মুক্ত আলোচনা সভা সম্পন্ন 

গত ২৯ নভেম্বর, রোজ শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ MIT (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম শার্প হলে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে Reclaiming Spiritual Authenticity : Challenging the Simplified Portrayals of Sufism শীর্ষক মুক্ত আলোচনা সভা সম্পন্ন হয়েছে। উক্ত মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল,  হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।
সভাপতির বক্তব্যে হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী সমাজে বিচার ও সাম্যের অভাবের কথা তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় আনুকূল্যে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভুল এড়িয়ে গেলেও প্রান্তিক জনগোষ্ঠীর বেলায় হচ্ছে তার উল্টো। এই বিচার সাম্য প্রতিষ্ঠায় সুফিবাদের অবদান অনস্বীকার্য। এই ধরনের আলোচনা সভা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থার সহায়ক বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে এস জেড এইচ এম ট্রাস্টের মানবিক কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভিজিটিং পোস্টডক্টোরাল স্কলার ড. এম ইমরানুল করিম ইয়াকুবীর সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির রিলিজিয়ন ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. সরোয়ার আলম। প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন ভার্জেনিয়া জর্জ মেসন ইউনিভার্সিটির হিস্ট্রি এন্ড আর্ট ডিপার্টমেন্টের ফেকাল্টি মেম্বার ড. আমিনুর রহমান, ইলিনয় ইউনিভার্সিটির গ্রেজুয়েট টিচিং এসিস্ট্যান্ট সাকলাইন খুরশিদ, টেক্সাস ইউনিভার্সিটির হাসনাত জামিল, হার্ভার্ড ইউনিভার্সিটির টিচিং ফেলো এমডি নাজমুজ জামান সিফাত। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন ইউমাস ইউনিভার্সিটির আসোতোষ নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি টিপু চৌধুরী, শিক্ষাবীদ ড. প্রণব বণিক, সাংবাদিক তাপস বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী ইমাম, কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোরশেদ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বস্টন শাখার নেতৃবৃন্দ। আলোচনায় বক্তাগণ বর্তমান সময়ের আলোচিত চরিত্র ‘জেন জি’র মানস গঠনে সুফিবাদ বিশেষ কার্যকর ভুমিকা রাখতে পারে বলে মত ব্যক্ত করেন।
সর্বশেষ

গত ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত…

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে…

লেখক: শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর অলিদের…

ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সাহেবের দায়িত্ব গ্রহণের ১ম…

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক…

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার…

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর…

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর,…

আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।…

গত ৫ ডিসেম্বর, রোজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা দরবার শরীফে ৩৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল…

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র…

আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে…