২৯ নভেম্বর, দুপুর ২ ঘটিকায় যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের MIT Museum Sharp Hall, Cambridge-এ মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “Reclaiming Spiritual Authenticity: Challenging the Simplified Portrayals of Sufism” শীর্ষক মুক্ত আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওলাদে রাসুল, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।
কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন জর্জ মেসন ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের ফ্যাকাল্টি মেম্বার ড. আমিনুর রহমান এবং ধর্মতত্ত্ব বিভাগের ফ্যাকাল্টি মেম্বার ড. সরোয়ার আলম। আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করবেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ইমরানুল করিম।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিক সমাজ এতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সুফিধারার জ্ঞানগত চর্চায় এই আলোচনা সভা ভূমিকা রাখবেন বলেও আশাবাদ করেছে মাইজভাণ্ডারী একাডেমি।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, ঢাকা।