হামদ, নাত ও কেরাতে নতুন প্রতিভার খোঁজে সদস্য সংগ্রহ করছে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম

ইসলামী সংগীতের দিগন্তে নতুন মাত্রা যোগ করতে এবং তরুণ নান্দনিক প্রতিভাদের বিকাশের লক্ষ্যে দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে ঐতিহ্যবাহী সুন্নি সাংস্কৃতিক সংগঠন ‘শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ’।

এশিয়ার খ্যাতনামা দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার একঝাঁক কৃতি শিক্ষার্থীর হাত ধরে ২০১৬ সালে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি প্রতিভাবান ইসলামী সংগীত শিল্পীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের নানা প্রান্তে সুস্থ সংস্কৃতির বিকাশে ইসলামী কনসার্ট, জিকরে মোস্তফা, নাতের মাহফিল, বার্ষিক সেরা কণ্ঠ প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে এই ফোরাম। বর্তমানে এর কার্যক্রমগুলো প্রশিক্ষিত ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রথিতযশা নাত খাঁদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

চলতি ২০২৬ সালের এই কার্যক্রমে আগ্রহীদের সদস্য পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এবং ইসলামী সংস্কৃতির পতাকাতলে শামিল হতে আগ্রহীদের নিকটস্থ শাখায় যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি। মূলত তিনটি প্রধান বিভাগে এবার সদস্য গ্রহণ করা হচ্ছে: হামদ, নাত ও কেরাত।

 

আগ্রহী প্রার্থীদেরকে বিস্তারিত তথ্য ও সদস্য ফরমের জন্য নিচের শাখা প্রধানদের সাথে যোগাযোগ করতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর শাখা: শায়ের মুহাম্মদ ইমরান রেজা কাদেরী (মহানগর সভাপতি) — ০১৯৭৩-৮২৩৬৭১
ফটিকছড়ি উপজেলা শাখা: শায়ের মোহাম্মদ মিনহাজ রেজা কাদেরী (উপজেলা সভাপতি) — ০১৮৩৭-৯৭৬৭২৮
কুমিল্লা মহানগর শাখা: মুহাম্মদ ছামাউন ইসলাম (মহানগর সাধারণ সম্পাদক) — ০১৬১২-৮৭৫২৯৮

ফোরামের কেন্দ্রীয় সভাপতি শায়ের মাওলানা মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্ মাইজভান্ডারী এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “আমাদের দেশে ইসলামী নাশিদ শিল্পীদের ঐক্যবদ্ধ করাই এই ফোরামের মূল লক্ষ্য। সংস্কৃতি কর্মীদের এই পারস্পরিক ঐক্যই আগামী দিনে আমাদের মূল শক্তি হিসেবে কাজ করবে। ২০১৬ সাল থেকে আমাদের ফোরাম যেভাবে তরুণদের প্রতিভা বিকাশের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, ২০২৬ সালেও সেই ধারা আরও বেগবান হবে।”

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত