চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই কাটিরহাট এলাকার আশরাফ আলী চৌধুরী বাড়ি মাজার প্রাঙ্গণে হযরত মাওলানা শাহ সুফি ফয়েজ আহমদ শাহ (রহ.)-এর ৪৪তম বার্ষিক ওরশ শরিফ আজ মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ফয়েজপ্রাপ্ত বিশিষ্ট খলিফা হযরত ফয়েজ আহমদ শাহ (রহ.)-এর স্মরণে ধলই নবীন সংঘ এ ওরশের আয়োজন করেছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় খতমে কোরআন শরিফ, বাদ মাগরিব ওয়াজ ও মিলাদ মাহফিল, বাদ এশা আখেরি মোনাজাত এবং তাবাররুক বিতরণ। রাত ১০টায় জিকিরে সেমার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।
ওরশের উদ্বোধন করবেন মুহাম্মদ বদিউল আলম চৌধুরী। প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য দেবেন হাটহাজারীর কুতুব চৌধুরী জামে মসজিদের খতিব শাহজাদা মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী। বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে মোন্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত তালিম মাওলানা মুহাম্মদ আবুল মুনসুর এবং ধলই দায়রা শাখার দারুত তালিম আলহাজ মাওলানা মহিউদ্দীন নূরী।
এ ছাড়া অনুষ্ঠানে নাতে রাসুল (সা.) পরিবেশন করবেন শায়ের মহিউদ্দিন তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওরশ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ কিবরিয়া কালাম চৌধুরী।