সৈয়দ আহমদ শাহ সিরিকোটিকে নিয়ে রচিত ফারসি কাব্যের বাংলা কাব্যানুবাদ

 

ইমামে আহলে সুন্নাত উপাধিতে পরিচিত চট্টগ্রামের শেরে বাংলা হযরত আযীযুল হক আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর সুলিখিত কাব্যগ্রন্থ “দিওয়ানে আযীয”-এ প্রায় দুই শত আউলিয়ায়ে কিরামের বিষয়ে কাব্যাকারে উল্লেখ করেছেন। ফারসী ভাষায় রচিত এ কাব্যগ্রন্থের ১৪৫-১৪৭ পৃষ্ঠায় হযরত সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানে একটি মানকাবাত রচনা ও উৎসর্গ করেছেন। এই ফারসি কাব্যের বাংলা কাব্যানুবাদ করেছেন লেখক ও গবেষক শাহ্জাহান মোহাম্মদ ইসমাঈল।

(ক্রমিক নংয়ে মূল ফারসি বাক্য ও ‘>’ চিহ্ন দিয়ে বাংলা কাব্যানুবাদ চিহ্নিত করা হয়েছে।)

১. মারহাবা ছদ! মারহাবা ছদ! মারহাবা ছদ মারহাবা! আযবরায়ে ফখরে মা শাহ্ সৈয়্যদ আহমদ মারহাবা।
> শত স্বাগতম! শত ধন্যবাদ শত অভিনন্দন। আমাদের গর্ব হযরত সাইয়্যেদ আহমেদ শাহ্কে স্বাগতম।

২. মুক্তাদায়ে আলেমা ও পেশওয়ায়ে সালেকা দর জমানাশ মান না বীনম মিছলে উঁ পীরে মগাঁ
> আলেমগণের আদর্শ পুরুষ তরিকত পন্থীদের শিরোমণি সমকালে তাঁর মত কামিল পীর আমি আর দেখিনি।

৩. মসকনসরা গর তুযুয়ী দর হাযারা জিলাদাঁ রওজায়ে পুরনূর উরা হাম বেদানী আন্দার আ।
> বাসস্থান তাঁর জেনে রেখো অবস্থিত হাযারা জিলায় তাঁর নুরানী মাযার শরীফও জেনে নাও রয়েছে সেথায়।

৪. আয বরায়ে আহলে সুন্নত মাদরাসাহ করদা বেনা বাহরে ইসতি ছালে ওহাবী গসতে তীরে বেখতা।
> সুন্নী মুসলমানদের তরে তিনি করেছেন প্রতিষ্ঠা মাদ্রাসা অব্যর্থ তীর হয়েছে সে এক ওহাবী নিধনের তরে সেটা।

৫. মৌজায়ে নাজির পাড়া আন্দরাঁ ষোলা শহর নামে পাকশ দর জাহাঁ রওশন বমানদ চুঁ বদর
> নাজির পাড়া মৌজার ষোল শহরে তার অবস্থান পূর্ণিমার মত উজ্জল রবে তাঁর নাম যত দিন আছে আসমান।

৬. জামেয়ায়ে আহমদিয়া সুন্নীয়া নামশ বেদাঁ আয় খোদা! তু জিন্দা দারশ তা বকায়ে আসমাঁ।
> জেনে রেখো ঐ মাদ্রাসার নাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া হে খোদা! স্থায়ী হোক সে মাদ্রাসা, যত দিন আছে এ দুনিয়া।

৭. আফরি ছদ। আফরি ছদ। আফরি ছদ আফরি। বাহরে আ পীরে মগাঁ বর হিম্মতস ছদ আফরি!
> শত সাবাস। শত সাবাস। শত সাবাস। তাঁর এমনি সৎ সাহসের জন্য, ঐ পীরে কামেলকে শত সাবাস।

৮. ছদ হাযারা চাটগাঁমী আজ মুরীদানস বেদাঁ আয বরায়ে মুরশীদে আ হক ই হামা আছারা দা।
> আরও জেনে রেখো তাঁর শত হাজার মুরিদ রয়েছে চট্টগ্রামে মুরশীদে বরহকের এসবই হল উজ্জ্বল নিদর্শন।

৯. রুকনে আযম বুঁদে বাহরে আহলে সুন্নত বেগুমাঁ ছম্মে কাতিল বুঁদে লেকিন আজ ওয়াবায়ে ওহাবীয়া।
> আহলে সুন্নতের জন্য তিনি এক মহা স্তম্ভ নিঃসন্দেহে একই সাথে প্রাণাঘাতী বিষ তিনি ওহাবীদের তরে।

১০. তুরবতশরা বাগে জান্নাত, সায আয় রাব্বে জাহাঁ ইসতাযিব এয়া রাব্ব! তুফায়েলে সরওয়া পয়গম্বরা।
> ওগো মহান রব্ব! তাঁর মাযারকে বানাও বেহেস্তী ফুল বাগিচায় এ দোয়া মোর কবুল কর, নবীকুল সর্দারের ওসীলায়।

১১. নামে নাযেম গরতু খাহি শেরে বাঙ্গালা বেদাঁ মুনকিরানে সুন্নীয়ারা সাইফে বোররা বেগুমাঁ।
> এ কবিতার রচয়িতার নাম জানতে চাও? নামটি তাঁর ‘শেরে বাংলা’ সুন্নীয়তের অস্বীকারকারীদের তরে, তরবারি এক খাপ খোলা।

 

কাব্যানুবাদটি চট্টগ্রাম থেকে প্রকাশিত মাসিক তরজুমান-১৪৩৮ হিজরির যিলক্বদ সংখ্যা থেকে সংগ্রহ করা হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত