সিলেটে তালামীযের মুবারক র‍্যালি সফল করতে মতবিনিময় সভা

পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট সিলেট নগরীতে ‘মুবারক র‍্যালি’ বের করবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (দ.) র‍্যালি বাস্তবায়ন কমিটি, সিলেট। র‍্যালি সফল করার লক্ষ্যে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখার দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সভায় র‍্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. আলমগীর হোসাইন, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, মো. লবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিয জিয়াউল ইসলাম মুহিত ও মাওলানা জাহেদুর রহমান।

র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, সাবেক কেন্দ্রীয় সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মো. ত্বাহা এবং লতিফিয়া কারী সোসাইটি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ কুতবুল আলম।

সভায় র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলী রাব্বি রতন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ছাদেকুর রহমান, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিমসহ বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২৬ আগস্ট, ১২ রবিউল আউয়াল সকাল ১০টায় সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে জমায়েত হবে। সেখানে র‍্যালিপূর্ব আলোচনা সভা শেষে বাদ জোহর ‘মুবারক র‍্যালি’ বের হবে। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

র‍্যালি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানান। তাঁরা সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে র‍্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত