শাহজাদপুরে ইমাম সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওহিদ শাহ ওয়ারেছী (রওশন মাওলানা)—এর ২৩ তম বাৎসরিক ইছালে ছওয়াব মাহফিল ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছী ইমাম সৈয়দ আবুল খায়ের মুহাম্মদ ওহিদ শাহ্ ওয়ারেছী (রহ.)-এর ২৩তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আগামী ১২ আগস্ট (২৮ শ্রাবণ) অনুষ্ঠিত হবে। তিনি ‘রওশন মাওলানা’ নামে সুপরিচিত ছিলেন।

শাহজাদপুর উপজেলার ইমাম বাড়ী দরগাহপাড়া প্রাঙ্গণে দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ ও কিয়াম, ইছালে ছওয়াব, দোয়া-মোনাজাত এবং মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

দরবারের গদিনশীন পীর পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছী ইমাম সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক পীরকেবলা) জানান, মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, ইসলামি চিন্তাবিদ এবং ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-অনুরাগীরা অংশ নেবেন।

আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে অংশ নিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হতে সকল ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত