পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে কুমিল্লায় বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির উদ্যোগে এ জুলুস বের করা হয়।
জুলুসে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও নবীপ্রেমীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে সাজানো জুলুসটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হামদ-নাত ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমনের স্মৃতিকে স্মরণ করেন।
জুলুসে ‘আহলান ওয়া সাহলান মোবারক হো মাহে রবিউল আউয়াল’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ। জুলুসে অংশ নেওয়া মুসল্লিদের অনেকের হাতে ছিল ইসলামী পতাকা ও বিভিন্ন ব্যানার।
আয়োজকরা জানান, পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানানো এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন।
এদিকে, একই দিন কুমিল্লার চান্দিনায়ও রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।