মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে কাঞ্চন নগরে গাউসিয়া কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গাউসিয়া কমিটি বাংলাদেশ, কাঞ্চন নগর ইউনিয়ন শাখার উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।

কাঞ্চন নগরের সর্ববৃহৎ এ জশনে জুলুসে বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমী মানুষ অংশ নেন। জুলুসকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন কাঞ্চন নগরের রাজপথ।

জুলুসে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ সৈয়দ হাসান আযহারী। এ সময় গাউসিয়া কমিটি বাংলাদেশ, কাঞ্চন নগর ইউনিয়ন শাখার নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.)-এর আগমন ও রিসালাতের স্মরণে এ জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। নবীপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া এবং ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

জুলুসটি কাঞ্চন নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত