মাইজভাণ্ডার সংশ্লিষ্ট ‘অনুরাগনামা’র বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ সংখ্যায় লেখা প্রকাশের আহ্বান

আত্নোন্নয়নমূলক তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া তাদের সাহিত্য ম্যাগাজিন ‘অনুরাগনামা’-এর বর্ষপূর্তি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী লেখকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মৌলিক ও মানসম্মত লেখা আহ্বান করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষপূর্তি বিশেষ সংখ্যায় সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ইতিহাস, সমসাময়িক বিষয়, গবেষণা, প্রবন্ধ, গল্প, কবিতা ও অন্যান্য গঠনমূলক বিষয়ের লেখা প্রকাশ করা হবে।

লেখা অবশ্যই মৌলিক ও পূর্বে কোথাও প্রকাশিত না হওয়া হতে হবে। ই-মেইলের বডিতে অথবা হোয়াটসঅ্যাপে টাইপ করে লেখা পাঠাতে হবে। ছবির মাধ্যমে পাঠানো লেখা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন আয়োজন কমিটি। ই-মেইলের সাবজেক্টে ‘বর্ষপূর্তি বিশেষ সংখ্যা’ উল্লেখের পাশাপাশি লেখার বিষয় বা বিভাগ লিখতে হবে।

লেখার সঙ্গে লেখকের পূর্ণ নাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভাগ অথবা কর্মস্থল ও পদবি, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ফরমাল ছবি সংযুক্ত করতে হবে।

আগ্রহী লেখকদেরকে anuragnama.tajkia@gmail.com ই-মেইলে, ০১৪০৪৭৫৮০১০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ‘অনুরাগনামা’-এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে লেখা পাঠানোর জন্য জানানো হয়েছে। আগামী ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত লেখা জমা দেওয়া যাবে।

আয়োজকরা আশা করছেন, বর্ষপূর্তি বিশেষ সংখ্যায় নবীন ও অভিজ্ঞ লেখকদের সৃজনশীল অংশগ্রহণে একটি সমৃদ্ধ সাহিত্য সংকলন প্রকাশিত হবে, যা গঠনমূলক চিন্তা ও সাহিত্যচর্চাকে আরও বিকশিত করতে ভূমিকা রাখবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত