মাইজভাণ্ডারের হোসাইনী আই কেয়ার সেন্টারে ৬ অসচ্ছল রোগীর সফল ছানি অপারেশন

দৃষ্টিশক্তি মানুষের জীবনের অমূল্য সম্পদ। কিন্তু অর্থাভাবের কারণে অনেক অসচ্ছল ও দরিদ্র মানুষ চোখের ছানি রোগের সঠিক চিকিৎসা করাতে পারেন না। সমাজে পিছিয়ে পড়া এসব মানুষের মুখে আবারও আনন্দের হাসি ফোটাতে হোসাইনী আই কেয়ার সেন্টার-এর উদ্যোগে আজ আরও ৬ জন অসচ্ছল রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ০৬ জুলাই ২০২৬ (সোমবার) চট্টগ্রামে এই মানবিক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হওয়া কৃতি রোগীরা হলেন— মোঃ আমিন (৬৫) — পটিয়া, শহীদুল আলম চৌধুরী (৫৯) — হাটহাজারী, আনোয়ারা বেগম (৪০) — ফটিকছড়ি, শায়েরা বেগম (৫৯) — হাটহাজারী, হালিমা খাতুন (৬৫) — চন্দনাইশ, হালিমা খাতুন (৫৮) — ফটিকছড়ি।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি-এর নিপুণ তত্ত্বাবধানে এই সকল অপারেশন সম্পন্ন করা হয়। সফল অস্ত্রোপচার শেষে রোগীদের পরবর্তী সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
অপারেশন পরবর্তী সময়ে ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’-এর সম্মানিত কর্মকর্তারা চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। সমাজের বিত্তবান ও মানবিক সংস্থাগুলোর এমন উদ্যোগ অন্ধত্ব দূরীকরণে এবং একটি সুস্থ সমাজ গঠনে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে সুধী সমাজ মনে করছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত