নোয়াখালীতে পবিত্র  ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের নোয়াখালী জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ২নং হলরুম, মাইজদী কোর্টে এ প্রতিনিধি সম্মেলন ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ কিয়াম  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক পীর আল্লামা মুফতি  গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, “রাজনীতি যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাআত সবার।” নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব  আল্লামা মাসউদ হোসাইন আল-কাদেরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাংগঠনিক সচিব আল্লামা সাদেকুর রহমান খান।

কাউন্সিল অধিবেশনে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দসহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আল-কাদেরী, মোঃ নিজাম উদ্দিন নাহিদ, পীরজাদা আলাউদ্দিন, মোহাম্মদ জাকির হোসাইন, ওয়াহিদ মুন্না, হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন শাহজী, মাওলানা মোঃ মমিন উল্লাহ, রাসেদ বিল্লাহ চিশতী, আবদুর রহিম, জসিম উদ্দিন, সৌরভ হোসেন আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসাইন সিরাজী।

কাউন্সিল অধিবেশনে অধ্যক্ষ  মাওলানা শামসুদ্দোহাকে প্রধান উপদেষ্টা এবং   পদুয়া দায়রা শরীফের গদীনশীন পীর সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতীকে সভাপতি, হাজী দেলোয়ার হোসেন নয়নকে সাধারণ সম্পাদক, মোঃ নিজাম উদ্দিন নাহিদকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ মিজানুর রহমান মঞ্জুকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি নোয়াখালী জেলা কমিটি অনুমোদন করা হয়।উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও আহলে সুন্নাত ওয়াল জামাআত নোয়াখালী জেলা প্রতিনিধি সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমে আহ্বায়ক হিসেবে মাওলানা মুফতি মোঃ আব্দুল আলীম এবং সদস্য সচিব হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান মঞ্জু দায়িত্ব পালন করেন। তাঁদের নেতৃত্বে সম্মেলনের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা ও আদর্শকে মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নোয়াখালী জেলায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও আন্তরিক সহায়তা প্রদান করেন নোয়াখালী সদর থানা পুলিশ, নোয়াখালীর পুলিশ সুপার, জেলা প্রশাসন, জেলা বিশেষ শাখা (ডিএসবি) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া সম্মেলনের সংবাদ সংগ্রহ, প্রচার ও গণমানুষের কাছে অনুষ্ঠানটির বার্তা পৌঁছে দিতে নোয়াখালীর প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আন্তরিক সহযোগিতা করেন। আয়োজকরা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সবার সম্মিলিত সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন, প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্মেলন শেষে শহরে  একটি জোশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (র‍্যালি)  শহর প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত