পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদ।
আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় প্রশিক্ষণ হল কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে সংগঠনটির কাউন্সিল অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাশতা পর্ব, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদ উপহার বিতরণ ও মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদনই এ আয়োজনের মূল উদ্দেশ্য।