নারায়ণগঞ্জে আল্লামা বাকী বিল্লাহ’র ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল আজ

নারায়ণগঞ্জের বন্দরে জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের স্বনামধন্য ব্যক্তিত্ব আল্লামা বাকী বিল্লাহ (রহ.)-এর ২২তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজ ২২শে মে, রোজ শুক্রবার এক আজিমুশ্বান ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বন্দর কবরস্থান সড়ক সংলগ্ন অত্র মাদরাসা ময়দানে বাদ আসর থেকে এই মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম। মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা-র জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।

আজিমুশশান এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সুফি দর্শন ও শরিয়তের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন ঢাকার মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ, শায়খুল হাদিস আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার রামুর হযরত জংলীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সুপারভাইজার মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ মাহফিলে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউছার আশা এবং সভাপতিত্ব করবেন জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বাদশা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত