গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী “শাহাদাতে কারবালা মাহফিল”-এর সমাপনী অনুষ্ঠান গতকাল ১০ই মুহররম যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে তাসবিহ-তাহলিল, জিকির-আসকার, খতমে কুরআন শরীফ, আহলে বাইতে রাসুলের স্মরণে আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা মহানগরের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আল্লামা মুফতি জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, “নবীজীর বংশধরদের প্রতি ভালোবাসা ঈমানের অংশ। তাই আহলে বাইতে রাসুলের আদর্শ ও জীবনাচরণ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।”

মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি নাজমুস সায়াদাত ফয়েজী বলেন, “ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনাদর্শ মানবতার জন্য অনুকরণীয়। তাঁর ত্যাগ, ধৈর্য ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গড়ে তুলতে হবে।”
১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ রাজু রাজ উপস্থিত সকল মুসল্লি, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি টানা ১০ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ জামাল শাহ্ ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও ব্যাপক পরিসরে শাহাদাতে কারবালা মাহফিল আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মঈনউদ্দিন বাবু। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হাজি সারফারাজ, সহ-সভাপতি মুহাম্মদ শমসের, মুহাম্মদ আরমান, মুহাম্মদ শামীম, মুনির খান, এরশাদ সাজু, জিসান, সোহেল রানা, আশরাফ খান লালু, মুহাম্মদ খোকন, আকবর হোসেন জুম্মন, মুহাম্মদ মুদ্দাসির, আহমেদ রেজা বাবলুসহ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।