ঢাকায় গাউছিয়া হক কমিটির উদ্যোগে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ঢাকা জেলার উদ্যোগে রাজধানী ঢাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার,২৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা থেকে জুলুসটি বের হয়।

আনন্দ কমিউনিটি সেন্টার থেকে জুলুসটি শুরু হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড, বিডিআর ৪ নং গেট সংলগ্ন সড়ক, সিটি কলেজ এবং মিরপুর রোড অতিক্রম করে ধানমন্ডি ৮ নং ব্রিজ হয়ে রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। জুলুসে বিভিন্ন স্লোগান ও নাতে রাসূল (দ.) পাঠ করা হয়। এসময় অসংখ্য ভক্ত অনুরাগী ও আশেকে রাসূলরা উপস্থিত ছিলেন।

সকাল ৯ টা থেকে ঝিগাতলার সালেক গার্ডেনের আনন্দ কমিউনিটি সেন্টারে জশনে নূর-এ-মোহাম্মদ(দ.) মাইজভাণ্ডারী কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সমন্বয়কারী মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং ইসমাইল হোসাইন ফাহিমের সঞ্চালনায় বিশেষ  ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক  ড. নুরুন্নবী‌ আজহারী‌, জুরাইন মাজার সেন্ট্রাল শাহী মসজিদের খতিব মাওলানা মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত