জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফ এর ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মৌলভী শাহ্ আব্দুল ওয়াহেদ ওয়াকফ এস্টেটের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ওয়াকফ এস্টেটের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস।

মাহফিলে আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল আই, মাছরাঙা টেলিভিশন এবং বিজয় টিভির নিয়মিত আলোচক মাওলানা মিছবাহুল ইসলাম আকিব, তরুণ গবেষক ও কনটেন্ট ক্রিয়েটর মাওলানা হোসাইন রেজা এবং জয়মন্টপ পীরবাড়ি শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভী শাহ্ আব্দুল ওয়াহেদ ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার।

মাহফিলে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় দরবার শরীফের ভক্ত, অনুসারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত