চাঁদপুরের কচুয়ায় বৃহত্তর আশরাফপুর গ্রামে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নের বৃহত্তর আশরাফপুর গ্রামে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আশরাফপুর নিলাম বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে দোয়া ও মিলাদের পর মোটর র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

র‍্যালিটি আশরাফপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের কেশুকোট গ্রামে পীরে তরিকত আল্লামা আলহাজ্ব মোশারফ হোসেন হেলালীর বাড়িতে গিয়ে শেষ হয়।

জশনে জুলুছ উদযাপন কমিটির সভাপতি ও নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুহাদ্দিস মাসউদ হোসাইন চাঁদপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা আলহাজ্ব মোশারফ হোসেন হেলালী।

জুলুসে আগত মুসুল্লিদের মধ্যে জনাব মাওলানা মোশারফ হোসাইন জানান, মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার মাধ্যমেই প্রকৃত ইসলাম কায়েম করা সম্ভব হবে। তাই এ-ধরনের আয়োজন আরো বেশী হওয়া প্রয়োজন।

এ-সময় আশেকে রাসুল (দ.) হযরত মাওলানা আব্দুল হক আল-ক্বাদরী, হাফেজ মাওলানা হারুনুর রশীদ আল-ক্বাদেরীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোটর র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কেশুকোটে আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত