চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মনোবিজ্ঞান বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআরআই)-এর মধ্যে একাডেমিক ও গবেষণা কার্যক্রম বেগবান করতে এক ঐতিহাসিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার মনোবিজ্ঞান বিভাগের সভাপতির কার্যালয়ে এই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

এই চুক্তির আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে বিভিন্ন গবেষণা, সেমিনার এবং একাডেমিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। বিশেষ করে আধ্যাত্মিক মনস্তত্ত্ব ও গবেষণার ক্ষেত্রে এই চুক্তি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের পক্ষে নেতৃত্ব দেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. অরুনাভু বৈরাগী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসাইন, অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ড. রোমানা আক্তার, সহযোগী অধ্যাপক নাজিফা আলম, সহকারী অধ্যাপক উম্মে কুলসুমা রশিদ, নাজনীন সরকার ও মো. রহমতুল ইসলাম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবির বাংলা বিভাগের অধ্যাপক ও ডিআরআই-এর অনারারি ফেলো ড. মোহাম্মদ শেখ সাদী, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ও গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ইকবাল সরওয়ার, ডিআরআই-এর সেক্রেটারি জেনারেল ড. কাযী মো. সাইফুল আচফিয়া এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আবদুল মোতালেব মুবিন। এছাড়াও ডিআরআই-এর কো-অর্ডিনেটর মহিউদ্দীন এনায়েত, শেখ শাকিল মাহমুদ, মুহাম্মদ সোহেল চৌধুরী এবং রিসার্চ ফেলো রবিউল সুমন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত