চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজির মাইজভাণ্ডার শরীফ জেয়ারত, সাজ্জাদানশীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী মঙ্গলবার (৪ আগস্ট) মাইজভাণ্ডার শরীফ জেয়ারত করেন। জেয়ারত শেষে তাঁরা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)-এর সঙ্গে একান্ত সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও মানবিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)-এর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবন ও কর্মের ওপর প্রকাশিত স্মরণিকা অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তারেক আজিজ, ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, অফিসার ইনচার্জ রবিউল আলম খানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেয়ারত ও এ সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক সম্মানবোধের এক আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত