বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁওস্থ বাহির সিগন্যাল এলাকার ঐতিহ্যবাহী দরবারে বারীয়া শরীফে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে ৩৪তম চন্দ্রবার্ষিক ওরস শরীফ। আজ ৯ জুন (মঙ্গলবার/২৩ জিলহজ ১৪৪৭ হিজরী), শামছুল মশায়েখ হযরত খাজা পীর জামিন নেজামী ছৈয়দ বুখারীর ওফাত দিবস উপলক্ষে খাজা মখদুম শাহ জুলফিকার মঞ্জিলে এই আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
বারীয়া শরীফের সাজ্জাদানশীন, শাহ সুফি আল্লামা মুফতী ছৈয়দ শামছুদ্দোহা বারীর তত্ত্বাবধানে পরিচালিত উক্ত ওরসে সভাপতিত্ব করবেন দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শায়খ আল্লামা হাফেজ ছৈয়দ আবু সাঈদ মুহাম্মদ এরশাদুল ইসলাম বারী।