চট্টগ্রামের বোয়ালখালীর আহলা দরবার শরীফের বার্ষিক ওরস আগামীকাল

 

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে কুতুবুল আকতাব, কুতুবে জামান হযরত মাওলানা শাহসূফি জনাব কাজী আসাদ আলী (রহ.)-এর ১১১তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক আগামীকাল ১২ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ২৯ বৈশাখ (১২ মে) দিনব্যাপী খতমে কুরআন, জিকির-আজকার, মিলাদ মাহফিল এবং আউলিয়ায়ে কেরামের জীবন ও কর্মের ওপর আলোচনার আয়োজন করা হয়েছে। ওরস মোবারককে কেন্দ্র করে ভক্ত ও আশেকানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল-কাদেরী আল-চিশতী (মা. জি. আ.)-এর সার্বিক পরিচালনায় ওরস মোবারকের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। আয়োজক সংগঠন ‘আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া’-এর পক্ষ থেকে জাইরিনদের নিরাপত্তা ও তবারক বিতরণের সুব্যবস্থা করা হয়েছে।

ওরস মোবারকের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হবে। মোনাজাত শেষে উপস্থিত ভক্তদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আহলা দরবার শরীফ কর্তৃপক্ষ সকল আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানকে এই ওরসে উপস্থিত হয়ে রহমত ও বরকত হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত