সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে জশনে জুলুস আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায় ইনশাআল্লাহ জামেয়া কাদেরিয়া তাহেরিয়া দাখিল মাদ্রাসা থেকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা ও মসজিদের সেক্রেটারি মুফতি নাজমুস সায়াদাত ফয়েজী। সভায় জশনে জুলুস সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।