ঐতিহাসিক লালদীঘি ময়দানে হিজরি নববর্ষ ১৪৪৮ বরণে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

 

বিকৃত আবেদনময়ী অপসংস্কৃতির দৌরাত্ম্যের বিপরীতে নির্মল জাতীয় চেতনামণ্ডিত ইসলামী সংস্কৃতির প্রবাহ ছড়িয়ে দিতে এবং হিজরি নতুন বছরকে স্বাগত জানাতে আজ ১৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (১ মহররম ১৪৪৮ হিজরি), বুধবার দুপুর ২টা থেকে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে এক ব্যতিক্রমধর্মী হিজরি নববর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে হিজরি নববর্ষ ১৪৪৮-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং এক বর্ণাঢ্য ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ণিল এই আয়োজনে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওলামা মাশায়েখ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানকে মুখরিত করতে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ মঞ্চে হামদ, না’ত, গজল, কাওয়ালি, মাইজভাণ্ডারী, মরমী, উজ্জীবনধর্মী ও দেশাত্মবোধক সংগীতসহ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এবং প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী যৌথ শুভেচ্ছা বার্তায় সর্বস্তরের জনগণকে স্বাগত জানিয়ে বলেন, হানাহানি-বিদ্বেষ-বিভেদ-পরশ্রীকাতরতা ভুলে হিজরি নতুন বছরে নতুন স্বপ্ন ও অঙ্গীকারে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। আজ দুপুর থেকেই চট্টগ্রামের এই ঐতিহাসিক ময়দানে হাজারো সংস্কৃতিপ্রেমী জনতার সমাগম ঘটবে এবং এই মহতী আয়োজন মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও আত্মজাগরণের অনন্য বার্তা বয়ে আনবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত