ইয়াকুব আলী শাহ আল-মাইজভাণ্ডারী (রহ.)-এর ওফাত বার্ষিকী আজ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইয়াকুব ভান্ডার দরবার শরীফে খলিফায়ে গাউছুল আজম, শাহসূফি হযরত হাফেজ ক্বারী মাওলানা ইয়াকুব আলী শাহ আল-মাইজভাণ্ডারী (রহ.)-এর পবিত্র ওফাত বার্ষিকী আজ শুক্রবার (২৪ জুলাই) পালিত হবে।

এ উপলক্ষে গাউছিয়া ইয়াকুবিয়া ফরিদিয়া খেদমত কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, খতমে কাদিরিয়া, মিলাদ মাহফিল, কিয়াম, জিকির-আজকার, বিশেষ দোয়া ও মোনাজাত এবং তাবারুক বিতরণ।

আয়োজকরা জানান, ওফাত বার্ষিকীতে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের কথা রয়েছে। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইয়াকুব ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশিন শাহসূফি ফরিদ আহমদ আল-কাদেরী আল-হাসানী আল-মাইজভাণ্ডারী। দরবারের মোন্তাজেম হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া), শাহজাদা নিজামুল করিম ইয়াকুবী, শাহজাদা ইমরানুল করিম ইয়াকুবী এবং শাহজাদা এ.বি.এম. ছিদ্দিক উল্লাহ ইয়াকুবী।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত