হযরত শাহজালালের ৭০৭তম ওরস সফল করতে আউলিয়া ফেডারেশন বাংলাদেশের মতবিনিময় সভা

 

সিলেটের আধ্যাত্মিক সাধক সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল (রহ.)-এর আসন্ন ৭০৭তম ওরস শরীফ যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সাথে সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৬, রবিবার দরগাহ শরীফ প্রাঙ্গণে ‘আউলিয়া ফেডারেশন বাংলাদেশ’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা ওরস শরীফে আগত দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকানদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আউলিয়া ফেডারেশনের নেতৃবৃন্দ ওরস শরীফ সফল করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, আধ্যাত্মিক এই মিলনমেলায় আগতরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

সভায় জানানো হয়, ওরস শরীফের প্রধান আকর্ষণ ও আখেরি মোনাজাত আগামী ৭ মে দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পবিত্র এই মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

মতবিনিময় সভায় আউলিয়া ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্ট সুফি সাধক, উলামায়ে কেরাম এবং আশেকানে আউলিয়া উপস্থিত ছিলেন। সভায় ওরসের পবিত্রতা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত