সৈয়দপুরে আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নতুন কমিটি গঠন

 

নীলফামারীর সৈয়দপুরের অন্যতম সুফিবাদী ও অরাজনৈতিক ঐতিহ্যবাহী সংগঠন ‘আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে হাজী মো. তাসলিম আশরাফীকে সভাপতি এবং মো. সোহেল রানা আশরাফীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (১৫ জুন) শহরের চাউল মার্কেটস্থ হাজী তাসলিম ভবনে আয়োজিত এক দৃষ্টিনন্দন পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা ও সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মুহাম্মাদ গুলজার আহমেদ আশরাফী; সহ-সভাপতি পদে খলিফা মুহাম্মাদ আলী মিসবাহী আশরাফী ও মুহাম্মাদ পারভেজ আলম গুড্ডু আশরাফী; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুহাম্মাদ এহতেশামুল হক (রানা সোনা); সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মাদ নাদিম আশরাফী; কোষাধ্যক্ষ পদে মুহাম্মাদ ইরফান আশরাফী এবং প্রচার সম্পাদক পদে খলিফা সৈয়দ মুহাম্মাদ আসিফ আশরাফী। এছাড়া সম্পাদকীয় ও সহকারী সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে— দপ্তর সম্পাদক পদে মুহাম্মাদ হারুন আশরাফী; স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ রাসেল আশরাফী ও সহ-স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক পদে মো. জাহিদ আশরাফী; আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মাদ জাবেদ খান রুবেল; মিডিয়া সেল বিষয়ক সম্পাদক পদে যাথাক্রমে মুহাম্মাদ তাওহিদ আশরাফী ও সহ-মিডিয়া সেল বিষয়ক সম্পাদক পদে মুহাম্মাদ সনু আশরাফী; প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মুহাম্মাদ তৌসিফ রাযা আশরাফী এবং ইসলামী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মুহাম্মাদ আনোয়ার রাযা আশরাফী। একই সাথে কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— মুহাম্মাদ ফিরোজ আলম আশরাফী, হাজী মুহাম্মাদ কায়সার আশরাফী, মুহাম্মাদ জিয়াউল হক বাবু আশরাফী, মুহাম্মাদ মাহাতাব আশরাফী, মুহাম্মাদ আবিদ হোসেন আশরাফী, মুহাম্মাদ আরিফ আশরাফী এবং মুহাম্মাদ তারিক বিন তাসলিম আশরাফী।

সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নবনির্বাচিত সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী জানান, ১৯৮৪ সালে ভারতের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ কালিম আশরাফ আশরাফী আল জিলানী এই গৌরবময় সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে গত চার দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি অত্র অঞ্চলে অত্যন্ত সফলতার সাথে মানবসেবা, বিনামূল্যে চক্ষুশিবির পরিচালনা, ইসলামী সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ‘জশনে জুলুস’ ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপনসহ বিভিন্ন প্রশংসনীয় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও উল্লেখ করেন, চলমান নিয়মতান্ত্রিক সেবামূলক কার্যক্রমের পাশাপাশি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে আগামীতে নারীদের জন্য এককালীন মেধাবৃত্তি প্রদান, পরিবেশ সুরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জন এবং সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও ভালোবাসার স্থান অক্ষুণ্ণ রেখে আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই মানবিক ও দ্বীনি খিদমত ভবিষ্যতেও অনন্য গতিতে অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত