সৈয়দপুরে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অটোরিকশা বিতরণ

 

নীলফামারীর সৈয়দপুরে মানবকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ দুইজন অসচ্ছল ব্যক্তির হাতে অটোরিকশা তুলে দিয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

গত ১৯ জুন, জুমার নামাজের পর সৈয়দপুরের মিস্ত্রিপাড়াস্থ খানকাহে আলিয়া আশরাফীয়া হাসানিয়া সারকারে কালাঁ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি ড. মো. সুরায়েত রহমান রক্তিম আশরাফী। তাঁর তত্ত্বাবধানে মো. জাহাঙ্গীর আশরাফী ও মো. আরসাদ আশরাফীর হাতে দুটি অটোরিকশা তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, দান-অনুদানের পাশাপাশি কর্মসংস্থানভিত্তিক সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অসচ্ছল ও কর্মপ্রত্যাশী মানুষের জন্য টেকসই সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। অটোরিকশা প্রদান সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন এবং সমাজে আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত