যুক্তরাষ্ট্র নিউইয়র্কের ম্যাকডোনাল্ড এভিনিউতে পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত

নিউইয়র্কের ব্রুকলিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাসিক গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই ২০২৬), ১১ সফর ১৪৪৮ হিজরি, ব্রুকলিনের ৫১৮ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, নিউইয়র্ক-১১২১৮ ঠিকানায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, দরূদ ও সালাম, যিকির-আযকার এবং হযরত গাউছুল আযম শাইখ আবদুল কাদির জিলানী (রহ.)-এর জীবনাদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

আয়োজক কমিটি অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য, নেক হায়াত ও কল্যাণ কামনা করেছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত