মিশর-আজারবাইজান কমিউনিটির সভাপতির সঙ্গে গাউসিয়া কমিটি আল-আযহার শাখার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গত বুধবার গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-আজহার বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধিদল মিশর-আজারবাইজান কমিউনিটির সম্মানিত সভাপতি এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইমুর আল-আযহারির সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. সাইমুর আল-আযহারিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-আযহার শাখার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল সংগঠনের চলমান বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, শিক্ষাগত সুযোগ-সুবিধা ও তাদের সামগ্রিক উন্নয়ন।
অধ্যাপক ড. সাইমুর আল-আযহারি গাউসিয়া কমিটির ইতিবাচক উদ্যোগ ও সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী দিনগুলোতে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন কল্যাণধর্মী কর্মকাণ্ডে সংগঠনের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সদিচ্ছা ব্যক্ত করেন।

প্রতিনিধিদল অধ্যাপক ড. সাইমুর আল-আযহারির উষ্ণ আতিথেয়তা, মূল্যবান পরামর্শ এবং প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত