মাইজভাণ্ডারের অন্যতম প্রধান— সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর উরস শরীফ সম্পন্ন

গতকাল, রোজ রবিবার, ২২ চৈত্র মোতাবেক ৫ এপ্রিল, ২০২৬ চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দরবার মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রধান আউলিয়া সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।

উরস শরীফে সারাদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত, মুরিদ, আশেকরা দরবারে আগমন করেন এবং জেয়ারত, আলোচনা সভা, মোনাজাত ও তাবারুকে অংশগ্রহণের মাধ্যমে উরসের কার্যক্রমে শরিক হন। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে দরবার শরীফ কানায় কানায় পূর্ণ হয়েছিলো। দরবারের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে উরস শরীফের সকল আনুষ্ঠানিকতা ও কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উরস শরীফ উপলক্ষে আগত ভক্ত, মুরিদ, দর্শনার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক, লাইব্রেরী ও চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়।  উরস শরীফে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজলা প্রশাসন, থানা পুলিশ, নাজিরহাট হাইওয়ে পুলিশ, মঞ্জিলের স্বেচ্ছা সেবকরা আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন।

উরস শরীফের কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানা, পুস্পস্তবক অর্পণ, বাবাভান্ডারী জীবন দর্শন’র ওপর আলাচনা, ওয়াজ-মিলাদ, দোয়া-মুনাজাত, তাবারুক বিতরণ ইত্যাদি।

উল্লেখ্য যে, প্রতি বছর বাংলা সনের ২২ চৈত্র সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে দরবার শরীফে মহাসমারোহে উরস শরীফ উদযাপিত হয়।

 

ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম। 

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত