ব্রাহ্মণবাড়িয়া শহরে জশনে জুলুসের প্রস্তুতি, অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরে জশনে জুলুস আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে সাধারণ শিক্ষার্থী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায়  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনটি জমা দেওয়া হয়। আবেদন প্রাপ্তির বিষয়টি দ্য সুফি টাইমসকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মোরাদ।

আবেদনে বলা হয়েছেআগামী ২৯ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শহরে জশনে জুলুস আয়োজন করতে চায় সাধারণ শিক্ষার্থী ফোরাম। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সাধারণ শিক্ষার্থী ফোরামের নেতৃবৃন্দ।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ীজশনে জুলুসের আগে শহরের পৌর মুক্তমঞ্চে অংশগ্রহণকারীরা সমবেত হবেন। পরে সেখান থেকে র‍্যালিটি শুরু হয়ে কুমারশিল মোড় অতিক্রম করে ডা. ফরিদুল হুদা রোডছাতিপট্টি রোড ও মসজিদ রোড হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছেজশনে জুলুসে নাতে রাসুল (দ.)দরুদ ও সালামসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। আয়োজকেরা কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ ছাড়া কর্মসূচিটি সুষ্ঠুশান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদন জমা দেওয়ার সময় সাধারণ শিক্ষার্থী ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন আবু হুরায়রা ইকরাম ইবনে মাসুদহাফেজ মুহাম্মদ মোজাহিদশোয়াইব আহমেদতারেকুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত