পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে নারায়ণগঞ্জে বর্নাঢ্য স্বাগত জুলুস।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ আসর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গাউসিয়া কমিটির উদ্যোগে এ জুলুস বের করা হয়।

মহানগরীর ডিআইটি এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা থেকে বের হওয়া জুলুসে নেতৃত্ব দেন গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ মোখলেসুর রহমান চৌধুরী, জেলা গাউসিয়া কমিটির সহসভাপতি আলহাজ নিজামউদ্দীন প্রধান, জেলা সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ রেফাজউদ্দীন এবং মহানগর সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ মোবারক হোসেন।

জুলুসে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আহ্বায়ক মুফতি আলী আকবর, জেলা গাউসিয়া কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ কাদেরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মীর জয়নাল আবেদীন, মহানগর যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, মহানগর দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মাঈনুল হাসান কাদেরীসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া মাওলানা আব্বাস উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সালাম খান, আলহাজ ওসমান গনী, ইমতিয়াজ আলম, আলহাজ জুলফিকার আহমেদ, আলহাজ ওয়াহেদ দেওয়ান, মাওলানা জামালউদ্দীন নূরী, হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি, মাওলানা জহিরুল ইসলাম তাহেরী, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জাকারিয়া হোসাইন, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, আলহাজ আফজল হোসাইন তালুকদার, আইনুল আজম শাহ নয়ন, রাশেদুল হাসান রুবেল, হোসাইন আহমদ সুজন, নূর নবী রনি, নীরব হোসেন জনিসহ শত শত সুন্নি মুসলমান জুলুসে অংশ নেন।

জুলুসের অগ্রভাগে জাতীয় পতাকা ও গাউসিয়া কমিটির পতাকা বহন করা হয়। পাশাপাশি ‘ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ লেখা প্ল্যাকার্ড ও বিভিন্ন ব্যানার নিয়ে অংশ নেন মুসল্লিরা। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘একটি চাঁদ, চারটি তারকা’ অঙ্কিত শত শত পতাকা দেখা যায়।

জুলুসটি নগরীর দুই নম্বর গেট, চাষাঢ়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মাগরিবের আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাউসিয়া কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশ শেষে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত