ছারছীনা দরবার শরীফের বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবস আজ 

বরিশালের পিরোজপুর জেলার নেছারাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৫তম বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবস আজ। গত ২৯ নভেম্বর শুরু হ‌ওয়া ৩দিন ব্যাপী এই মাহফিল আজ ১ ডিসেম্বর, আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
সারাদেশ থেকে অসংখ্য মুরিদ, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ছারছীনা দরবার শরীফ প্রাঙ্গণ। প্রতি বছর অগ্রহায়ণ মাসে ১৪, ১৫ ও ১৬ তারিখে এই বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে। ১৮৯০ সালে শুরু হওয়া ইছালে ছাওয়াব মাহফিলটি এ বছর ১৩৫তম পর্ব সফলভাবে অতিক্রম করছে।
উল্লেখ্য যে, ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি নেছার‌উদ্দীন আহমদ। তিনি ফুরফুরা দরবার শরীফের পীর মাওলানা আবু বকর সিদ্দিকের মুরিদ ও খলিফা ছিলেন। বর্তমানে দরবারের গদিনশীন পীর হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, বরিশাল।
আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত