চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন আল-ইহসান ফাউন্ডেশন। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত পরিবারের মধ্যে এ সহায়তা দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় রেখে নগদ অর্থ সহায়তার এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।
আল-ইহসান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাইনুল ইসলাম জিলানী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
আল-ইহসান ফাউন্ডেশন জানায়, মানবিক সহায়তার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনভিত্তিক সহযোগিতামূলক কার্যক্রমেও সংগঠনটি ভবিষ্যতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।