চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া ইউনিয়নে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর ৮নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ ছিরিকোটি (রহ.)-এর বার্ষিক ওরস শরীফ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ৮ মে শুক্রবার বড়লিয়া ইউনিয়নস্থ ওকল্যায়া হযরত শাহ তুফি সৈয়ান খান (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই যৌথ মাহফিল ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী। বিদায়ী কমিটির সভাপতি শেখ মফিজ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন পর্যবেক্ষক ছিলেন পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন মেম্বার।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তকরির পেশ করেন বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মদ কফিল উদ্দিন আল-কাদেরী। এ সময় বিশেষ মেহমান হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ নুরুল আবছার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ তাজুল ইসলাম খান ও ইঞ্জিনিয়ার ইমরান খান। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য শেখ মফিজ আহমদকে সভাপতি ও মুহাম্মদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ওমর ফারুক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব হোসাইন খান মানিক ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মামুন খান। এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ জাবেদ হোসেন রায়হান, দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ তানভীর মাহতাব, প্রচার সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মুহাম্মদ সোলাইমান দায়িত্ব পেয়েছেন। মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।