পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজ বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস শুরু হচ্ছে। আনুষ্ঠানিক সূচনার পূর্বেই লাখো লাখো আশেকে রসুলের ঢল নেমেছে নগরীর প্রধান সড়কগুলোতে।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা শরিফ থেকে এবারের জশনে জুলুসের সূচনা হবে। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলুসটি টাইগারপাস মোড়ে পৌঁছাবে। এরপর একই পথে ফিরে ষোলশহরের জুলুস ময়দানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।