গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাহরাইন শাখার ৪৩ সদস্য-বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

 

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অন্যতম অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আওতাধীন বাহরাইন শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক এই নতুন কমিটি অনুমোদিত হয়। নবগঠিত এই কার্যকরী কমিটির মেয়াদকাল ২০২৬ থেকে ২০২৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট তিন বছর নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে এই কার্যকরী কমিটিতে মোহাম্মদ বদিউল আলমকে সভাপতি এবং মোহাম্মদ ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আব্দুল করিম রুবেল। ৪৩ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ কামরুজ্জামান ও মোহাম্মদ ইসরাফিল এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নাজরুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল ইসলাম ও মোহাম্মদ জামশেদ রিয়াদসহ অন্যান্য সম্পাদকীয় পদে দক্ষ ও নিষ্ঠাবানদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটি ঘোষণার স্বাক্ষরিত আনুষ্ঠানিক অনুমোদনপত্রে সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে বিনা নোটিশে সদস্যপদ বাতিল করা হবে। কোনো ধরনের গ্রুপিং বা দ্বন্দ্বে জড়িত হলেও পদ থেকে প্রত্যাহার করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা ও সংবাদ কেবল আনজুমান ও গাউসিয়া কমিটির আনুষ্ঠানিক পেইজ থেকে গ্রহণ করতে বলা হয়েছে এবং কোনো ধরনের মিথ্যা বা উদ্দেশ্যমূলক প্রচারে লিপ্ত না হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মনজুর স্বাক্ষরে অনুমোদিত নবগঠিত এই কার্যকরী কমিটি বাহরাইন প্রবাসী মুসলমানদের মাঝে দ্বীনি ও মানবিক খেদমত এবং সুফি ভাবাদর্শের প্রসারে আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত