আফ্রিকার দেশ মালাউইতে দাওয়াতে ইসলামির মাওলানা উসমান মাদানির হাতে ২০জনের ইসলাম গ্রহণ

আফ্রিকার দেশ মালাউইয়ের চিমুগুলা অঞ্চলে বিশ্বখ্যাত দ্বীনি ও ইসলামি প্রচারণামূলক সংগঠন ‘দাওয়াতে ইসলামি’ মালাউই শাখার প্রধান, বিশিষ্ট আলেম মাওলানা উসমান মাদানির হাতে আনুষ্ঠানিকভাবে ২০ জন স্থানীয় বাসিন্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ৫ জুলাই ২০২৬ এক আবেগঘন পরিবেশে তারা পবিত্র কলেমা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন।

ভিডিও চিত্রে দেখা যায়, দাওয়াতে ইসলামির দাঈ ও প্রচারকদের উপস্থিতিতে মাওলানা উসমান মাদানি নবদীক্ষিত মুসলিমদের প্রথমে আরবিতে এবং পরে তাদের স্থানীয় ভাষায় কলেমা শাহাদাত পাঠ করান। ইসলাম গ্রহণের পর তাদের মাঝে সুন্নতি পোশাক (জিলবাব) ও পাগড়ি বিতরণ করা হয় এবং ইসলামের প্রাথমিক বিষয়গুলো শিক্ষার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, আফ্রিকায় দ্বীনি দাওয়াত, সুন্নতের ইশায়াত এবং মানবিক সেবা সম্প্রসারণে দাওয়াতে ইসলামি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এর আগে মালাউইয়ের ব্লাঙ্কটায়ার ও জম্বা অঞ্চলসহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামে মাওলানা উসমান মাদানির নেতৃত্বে একাধিক ধাপে বহু অমুসলিম ইসলামের আলোয় দীক্ষিত হয়েছেন।
কেবল ধর্ম প্রচারই নয়, দাওয়াতে ইসলামির পক্ষ থেকে মালাউইয়ের সুবিধাবঞ্চিত এলাকায় ফায়জানে মদিনা মসজিদ নির্মাণ, মাদরাসা প্রতিষ্ঠা, টিউবওয়েল স্থাপন এবং স্থানীয় চিচেওয়া (Chichewa) ভাষায় ইসলামি সাহিত্যের অনুবাদ ও বিতরণের মতো নানামুখী সংস্কারমূলক কাজ পরিচালনা করা হচ্ছে, যা আফ্রিকার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত