আজ ঢাকা কলেজে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ঢাকা কলেজে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে পবিত্র জশনে জুলুস। ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে ঢাকা কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। জশনে জুলুছে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বাণী তুলে ধরা হবে।

জশনে জুলুছ উপলক্ষে ঢাকা কলেজ প্রাঙ্গণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাদ আছর পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (দ.) পরিবেশন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচি শুরু হবে।

পরে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের হয়ে সায়েন্স ল্যাবরেটরি ও নীলক্ষেত হয়ে পুনরায় ঢাকা কলেজ ক্যাম্পাসে ফিরবে। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

আয়োজন সংশ্লিষ্ট ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন রাসেল দ্য সুফি টাইমসকে জানান, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ ও শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজনে জড়িত মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বায়োজিদ মিয়া ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিব হাসান মোহন ঢাকা কলেজসহ নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকলকে জুলুসে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

 

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত