সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর স্মরণসভা সম্পন্ন; স্মারকগ্রন্থ প্রকাশ

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার খেদমতে আত্মোৎসর্গিত সত্তা, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি, শান-এ-গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর স্মরণ সভা বিগত ৬ ডিসেম্বর, শনিবার, চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রে গাউছুলআজম মাইজভাণ্ডারীর আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)।
অনুষ্ঠানে আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারীগণের মাঝে বক্তব্য রাখেন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাভিদ হাসান মাইজভাণ্ডারী। দরবারের পক্ষ হতে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী।
শানে গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের পক্ষ থেকে আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারীগণের মাঝে বক্তব্য রাখেন সৈয়দ মামুনুর রশীদ আমিরী, সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মোহাম্মদ হোসেন ফরহাদাবাদী, সৈয়দ শহীদুল্লাহ ফারুকী, সৈয়দ মোহতাসিম বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী ও সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী।
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মাঝে বক্তব্য রাখেন চসিকের সাবেক মেয়র ও সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জুরুল আলম চৌধুরী, লায়ন্স ক্লাব বাংলাদেশের সাবেক গভর্নর বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সেনা কল্যান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মশি উদ দুজা, বিএসআরএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম লাইটারেজ জাহাজ মালিক সমিতির সভাপতি হাজী শফিক আহমেদ, মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, ন্যাশনাল হাসপাতালের এমডি ডা. আবু নাসের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ও মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল আজিম আজাদ প্রমুখ ।
আঞ্জুমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী সচিব আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আঞ্জুমানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সচিব আলহাজ্ব নুরুল আলম চৌধুরী ও সহকারী সচিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।
ওলামায়ে কেরামগণের মাঝে বক্তব্য রাখেন মাওলানা জয়নুল আবেদীন জুবায়ের, মাওলানা মুফতী ইব্রাহীম আল কাদেরী, মাওলানা অধ্যক্ষ এস এম ফরিদ, মাওলানা ফরিদুল আলম রিজভী, মাওলানা ছৈয়দ ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ আল কাদেরী, মাওলানা মঈনুদ্দীন নূরী কুরাইশী, মাওলানা সাইফুল ইসলাম বারী প্রমুখ।
উক্ত স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দ শামুন রশীদ আমিরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ গোলাম মওলা, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মাসুম কামাল আজহারী, সৈয়দ কুতুব উদীন রাসেল, সৈয়দ মীর জসীম উদ্দীন, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, সৈয়দ নুরুল হুদা আমিরী, সৈয়দ মনছুর উল্লাহ সুলতানপুরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ আছরার আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, সৈয়দ আরমান ফরহাদাবাদী, সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ ফয়সাল ফরহাদাবাদী, সৈয়দ অলিউল্লাহ কাঞ্চনপুরী, সৈয়দ সাকলাইন মাহমুদ, মুহাম্মদ কামাল পাশা, সৈয়দ ইন্তেখাব আমিরী, সৈয়দ এহতেশাম আমিরী, সৈয়দ নিজামুল করিম ইয়াকুবী, সৈয়দ শাহীনুর আজিজী, সৈয়দ নজরুল ইসলাম খিতাপচরী, সৈয়দ আব্দুল্লাহ নোমান আজিজী, সৈয়দ রাশেদুল ইসলাম, সৈয়দ জামাল উদ্দীন ফরহাদাবাদী, সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ গোলাম রসুল নঈমী, সৈয়দ আবদে মোস্তফা তারেক, সৈয়দ দৌলতুজ্জামান আমিরী, সৈয়দ মঞ্জুর ফারুকীসহ চরণদ্বীপ দরবার, আহলা দরবার, ফরহাদাবাদ দরবার, আমির ভাণ্ডার, দরবারে গাউছে হাওলা, সাতগাছিয়া দরবার, হাফেজনগর দরবার, মির্জাপুর দরবার, কাঞ্চনপুর দরবার, দরবারে আজিজিয়া, রাহে ভাণ্ডার, রাহাতিয়া দরবার, দরবারে কামালিয়া, ধলই আমিন ভাণ্ডার, ধলই জিন্নাত আলী দরবার, আজিমনগর দরবার, আব্দুল জলীল বালু শাহ দরবার, কাঞ্চননগর দরবারে রহমানিয়া, ইয়াকুব ভাণ্ডারসহ বিভিন্ন দরবারের আওলাদবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহাম্মদ কাদেরী, হাফেজ আনিসুজ্জামান, শিব্বির আহমেদ ওসমানী, শাহেদুর রহমান হাশেমী, সৈয়দ মুহাম্মদ জিন্নুরাইন, শাহেদুর রহমান হাশেমী, ফখরুদ্দীন চাঁদপুরী, নূর মোহাম্মদ রানা, মাইজভাণ্ডারী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকগণ ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর বহুমুখী কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, “ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) ছিলেন একাধারে মানবদরদী চিকিৎসক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবক, যুগচিন্তক, সর্বোপরি মাইজভাণ্ডারী সুফি দর্শনের প্রকৃত, পরিশুদ্ধ স্বরূপের একনিষ্ঠ প্রচারক। তাঁর বহুমুখী কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের জন্য এক প্রেমময় অনুপ্রেরণার অনন্ত উৎস হিসেবে কাজ করবে।”
উক্ত অনুষ্ঠানে ডা. দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-কে নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের লিখিত স্মৃতিচারণমূলক লেখা সম্বলিত একটি স্মরণিকা প্রকাশ করা হয় এবং তাঁর জীবন ও কর্ম সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন করা হয়। মিলাদ পরিচালনা করেন সজীবুল আলম ও মোনাজাত করেন মাওলানা অছিয়র রহমান আল কাদেরী।
প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ

গত ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত…

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে…

লেখক: শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর অলিদের…

ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সাহেবের দায়িত্ব গ্রহণের ১ম…

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক…

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার…

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর…

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর,…

আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।…

গত ৫ ডিসেম্বর, রোজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা দরবার শরীফে ৩৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল…

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র…

আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে…