ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের বাৎসরিক উরস দিবস ঘোষিত

বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দরবার বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হজরত খাজাবাবা এনায়েতপুরী রহ. এর উরস দিবস উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অদ্য ২৬ নভেম্বর, রোজ বুধবার দরবারের গদিনশীন পীর আলহাজ্ব হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী সাহেব উরস দিবস নির্ধারণের এই আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। 

২০২৬ সালের ১৭, ১৮, ১৯ ও ২০ জানুয়ারি— রোজ শনি, রবি, সোম ও মঙ্গলবার— ৪ দিন ব্যাপী এই মহাপবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হবে। জাকের মঞ্জিলের ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী সারাদেশ থেকে অসংখ্য ভক্তবৃন্দ উক্ত উরসে শরীক হবেন। কুরআন খতম, জিকির আজকার, হামদ নাত পরিবেশন, ওয়াজ, মিলাদ, জেয়ারত, তবুরুক ইত্যাদি অনুষঙ্গ পালনের মাধ্যমে উরসটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন দরবারের ভক্তবৃন্দ। 

উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর দরবারের পক্ষ থেকে উরস দিবস নির্ধারণের জন্য ধার্যকৃত ২৬ নভেম্বর রোজ বুধবার আসর নামাজের পূর্বে সকল জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দকে দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

দ্য সুফি টাইমস প্রতিনিধি, ফরিদপুর।
সর্বশেষ

গত ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত…

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে…

লেখক: শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর অলিদের…

ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সাহেবের দায়িত্ব গ্রহণের ১ম…

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক…

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার…

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর…

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর,…

আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।…

গত ৫ ডিসেম্বর, রোজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা দরবার শরীফে ৩৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল…

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র…

আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে…