মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর ৮১তম বাৎসরিক উরস শরীফ ২৭ অগ্রহায়ণ মোতাবেক আগামী ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত উরসে সভাপতিত্ব করবেন দরবারের গদিনশীন শাহ সুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী। দরবারের সংগঠন আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া’র ব্যবস্থাপনায় উক্ত উরসে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন দরবার কর্তৃপক্ষ।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।