আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো ছারছীনা দরবার শরীফের ১৩৫তম বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিল

 

গতকাল (১ ডিসেম্বর) মধ্যরাতে আখেরি মুনাজাতের মাধ্যমে বরিশালের পিরোজপুর জেলার নেছারাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৫তম বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিল সফলভাবে সম্পন্ন হয়। ৩দিন ব্যাপী এই মাহফিলটি শুরু হয় ২৯ নভেম্বর রোজ শনিবার।

মাহফিলে আলজেরিয়ার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে আরবি ভাষায় লিখিত বক্তব্য প্রদান করেন। মাহফিলের ২য় দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালিত হয়।

ছারছীনা দরবার শরীফের গদিনশীন পীর সাহেব শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেন, “ছারছীনা একটি আদর্শভিত্তিক অরাজনৈতিক দরবার। ছারছীনার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। আমাদের কাছে অনেকেই আসে, আসবে, অনেক বিষয়ে পরামর্শ করে কিন্তু তাই বলে এই নয় যে, আমরা তাদের মতো হয়ে গেছি বা যাবো। আমরা আমাদের আদর্শে অটল আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”

সারাদেশ থেকে অসংখ্য মুরিদ, ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে উঠেছিল ছারছীনা দরবার শরীফ প্রাঙ্গণ। প্রতি বছর অগ্রহায়ণ মাসে ১৪, ১৫ ও ১৬ তারিখে এই বাৎসরিক ইছালে ছাওয়াব মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে। ১৮৯০ সালে শুরু হওয়া ইছালে ছাওয়াব মাহফিলটি এ বছর ১৩৫তম পর্ব সফলভাবে অতিক্রম করেছে।

 

দ্য সুফি টাইমস প্রতিনিধি, বরিশাল। 

সর্বশেষ

গত ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত…

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে…

লেখক: শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর অলিদের…

ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সাহেবের দায়িত্ব গ্রহণের ১ম…

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক…

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার…

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর…

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর,…

আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।…

গত ৫ ডিসেম্বর, রোজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা দরবার শরীফে ৩৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল…

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র…

আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে…