বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র তরিকা তরিকা-ই মাইজভাণ্ডারীর প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম উরস উপলক্ষে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন বৃত্তি তহবিলের উদ্যোগে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথমবার হিসেবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া এবং কর্ণফুলী উপজেলার ৫ম/সমমনা শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
চলতি বছরের ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। আগামী ২৭ ডিসেম্বর, চট্টগ্রামের পটিয়ার খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরীক্ষার দিনই দুপুর ২ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
টেলেন্টফুল ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫জন এবং সাধারণ গ্রেডে প্রতি উপজেলা থেকে ৩জন, সর্বমোট ২৯জনকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী বৃত্তি তহবিলের পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।