বাংলাদেশের সুফিধারার অন্যতম প্রাচীন মাসিক প্রকাশনা তরজুমান-এ আহলে সুন্নাত ওয়াল জামা’আত সর্বশেষ সংখ্যা (জুমাদাল আখিরাহ ১৪৪৭ হিজরী – নভেম্বর-ডিসেম্বর ২০২৫) প্রকাশিত হয়েছে। পত্রিকাটির সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী।
এ সংখ্যায় দরসে কুরআন ও দরসে হাদিসের মতো নিয়মিত রচনার পাশাপাশি প্রখ্যাত গবেষক ড. সেলিম জাহাঙ্গীরের “বাংলা সাহিত্যে রাসূল প্রশস্তি”র মতো আকর্ষণীয় রচনাও স্থান পেয়েছে। মাওলানা জালালুদ্দিন রুমিকে নিয়ে সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আযহারির এবং ইমাম গাজ্জালির দর্শন ও সংস্কার নিয়ে মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মাসুমের লেখাও প্রকাশিত হয়েছে। নিয়মিত প্রশ্নোত্তর পর্বে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী।
উল্লেখ্য যে, ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা এই মাসিক প্রকাশনাটি ইতোমধ্যে ৫০ বছর অতিক্রম করেছে। প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে ইতোমধ্যে দেশের পাঠক সমাজে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে পেরেছে পত্রিকাটি।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।