চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজে ‘ক্যারিয়ার গাইডেন্স সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচন, দক্ষতা উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সঠিক দিকনির্দেশনার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুনতাসির জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন এবং বাংলাদেশ শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন সায়েম।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।